
নাজিরুল ইসলাম: ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ মোতাবেক বগুড়ার শাজাহানপুরে হাইওয়ে তাজ হোটেলে অস্বাস্থ্যকর ও খোলা পরিবেশে খাবার পরিবেশসন করায় অভিযান পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার (১৩ জুলাই) দুপুর দেড় টায় ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকায় থানা পুলিশ এবং আনসার সদস্যগণের টিমের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানাগেছে, উপজেলার আড়িয়া ইউনিয়নের একজন ভোক্তার অভিযোগের উপর ভিত্তি করে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম।
এসময় ওই হোটেলে অস্বাস্থ্যকর ও খোলা পরিবেশে খাবার পরিবেশসনসহ যথাযথ নিয়মে মোড়কীকরণ ব্যতীত দই/মিষ্টি বিক্রয়ের কারণে ৫ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিতাদেশ প্রদান করে হলে সঙ্গে সঙ্গে জরিমানার টাকা পরিশোধ করেন হোটেলের প্রোপ্রাইটর তাজুল ইসলাম বেলাল। একইসাথে তাদের যথা নিয়মে রেস্টুরেন্টে পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়। বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন-২০১৪ মোতাবেক জেলা প্রশাসকের নিবন্ধন/অনুমোদন প্রাপ্তির জন্য তাদেরকে আইনানুগ পরামর্শ প্রদান ও সর্তক করা হয়।
অপরদিকে, ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬ মোতাবেক খরনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আচরণ বিধি প্রতিপালন নিশ্চিতকরণে খরনা ও বীরগ্রাম বাজারে অভিযান পরিচালনা করা হয়। নির্বাচনী এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেয়ালে পোস্টার লাগানোর কারণে একজন প্রার্থীকে সর্তক করা হয়েছে। এসময় উপস্থিত এলাকাবাসীর সাথে নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে ব্রিফ করা হয়েছে বলে জানা গেছে। এতে প্রশাসনের কার্যক্রমে উপস্থিত জনসাধারণ সন্তুষ্ট প্রকাশ ও সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম সংবাদ বুলেটিনকে বলেন, ভোক্তা অধিকার আইনে সকল প্রকার খাদ্য নিরাপত্তাব্যবস্থা জোরদার রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও উপ-নির্বাচনী এলাকায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নজরদারিতে রাখা হবে।




