২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে বসতবাড়ী ভাঙচুর করে জমি দখলের অভিযোগ।

spot_img

বগুড়ার শাজাহানপুরে আমরুল ইউনিয়নের ফুলকোট সরকার পাড়া গ্রামে বসতবাড়ী ভাঙচুর ও জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আসিফ (৩২) আরিফ (৩৪) বিরুদ্ধে। এ ঘটনায় বাদী হয়ে শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মো: বজলুর রহমান মিন্টু। অভিযুক্তরা একই গ্রামের বাসিন্দা। সম্পর্কে চাচা- ভাতিজা।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বজলুর রহমান মিন্টু তার পৈত্রিক সূত্রে পাওয়া বসত ভিটায় পিতা বেচে থাকাকালীন ১৯৯৪ সালে একটি টিনের ঘর নির্মান করে বসবাস করে আসছিলো। তার অনুপস্থিতিতে গত ১ জুন আসিফ ও আরিফ সঙ্গীয় লোকজন নিয়ে মিন্টুর ঘরে প্রবেশ করে মুল‍্যবান আসবার পত্র,মূল‍্যবান দলিলপত্র ও ঘরের বারেন্দা খুলে নিয়ে যায়। উক্ত বসতভিটার বিষয়ে বগুড়া অতিরিক্ত জেলা ম‍্যাজেষ্ট্রট আদালতে ফৌজদারি কা:বি: আইনে ১৪৪/১৪৫ ধারায় এবং ৩৪০/২০২৪( শাজাহানপুর ) মামলা চলমান রয়েছে। যার বিষয়ে বিজ্ঞ আদালত ৩১ জুলাই উভয় পক্ষকে হাজির নির্দেশ এবং উভয় পক্ষকে নিজ নিজ জায়গায় অবস্থান করতে বলে।

বজলুর রহমান মিন্টু জানান, শাজাহানপুর উপজেলার ফুলকোট মৌজায় জেএল নং ২১৬১ সিএস ৪৯০ নং খতিয়ানভুক্ত দাগ নং ১৫০৮। নালিশী সম্পত্তি সংশোধন বিষয়ে ১২০১/২০২১ ল‍্যান্ড সার্ভে মোকাদ্দমা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে। গত ৩১ জুলাই আদালতে হাজির না হয়ে, আইন আমান‍্য করে তারা আমার বসত ভিটা ভাংচুর ও জবরদখল করে। খবর পেয়ে ঘটনা স্থলে পৌছালে ভাতিজা আসিফ ও আরিফ আমাকে নানা হুমকি ধামকী দেয়।

এসব বিষয়ে কথা বলতে আসিফ ও আরিফের বাড়ী গেলে কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে শাজাহানপুর থানা পুলিশ অফিসার্স ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, উভয় পক্ষকে আদালতের মাধ্যমে সমাধানের পরামর্শ দেয়া হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ