২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ বিএনপির অবস্থান ও বিক্ষোভ কমসূচি

spot_img

সুনামগঞ্জ প্রতিনিধি
ছাত্র- জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার পুরাতন বাসস্টেশনস্থ দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করে সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুল, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সহসভাপতি অ্যাড. মল্লিক মইনউদ্দিন সোহেল, সেলিম উদ্দিন আহমদ ভুট্টু, অ্যাড. শেরেনুর আলী, আবুল মুনসুর শওকত, আবুল কালাম আজাদ, আ.ত.ম মিসবাহ, আকবর আলী প্রমুখ নেতৃবৃন্দ।
এদিকে দুপুরে একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন স্কয়ারে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল আহাদ চৌধুরী জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাড. দিপংকর বণিক সুজিত ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন।
এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকার আমাদের নেতাকর্মীদের জেল, গুম, খুন, হামলা, নির্যাতন করেছে। এর প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ মিছিল করছি। আমরা চাই বৈষম্যহীন এক বাংলাদেশ গড়তে। নেতাকর্মীদের হত্যা গুমের বিচার চাই। অন্যায়ভাবে যাদের জেল- হাজতে রেখেছেন এরজন্য হাসিনার বিচার চাই।
#
তুর্য দাস

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ