৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে খোট্রাপাড়া ইউনিয়ন জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

spot_img

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শাজাহানপুর উপজেলার খোট্রাপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহ. ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (শুক্রবার) বিকাল ৩ টায় উপজেলার খোট্রাপাড়া ইউনিয়নের মোস্তাইল বাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খোট্রাপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুর রউফ এর সভাপতিত্বে ইউনিয়নের সেক্রেটারী মোঃ জুলফিকার আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা পূর্ব শাখার কর্মপরিষদ সদস্য ও শেরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল হালিম।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা পূর্ব শাখার কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল বাসেত, শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর ও খরনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ প্রামানিক, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা শহিদুল ইসলাম।
এছাড়াও আরোও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুর রহমান, মাওলানা প্রভাষক কাওছার আলী, মাওলানা আব্দুর রশীদ, অধ্যাপক গাজিউর রহমান, শ্রমিক কল্যান ফেডারেশন উপজেলা শাখার সেক্রেটারী রুহুল আমিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাজাহানপুর পূর্ব শাখার সভাপতি সাকিরুল ইসলাম, শাজাহানপুর শহর শিবিরের সেক্রেটারি আবু সাইম সহ অন্যান্য নেত্রবৃন্দ।

উক্ত আলোচনা সভায় খোট্রাপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ