১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ভারতে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১০৭, বেশিরভাগই নারী

spot_img

ভারতের উত্তরপ্রদেশে একটি ধর্মীয় সমাবেশে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে নারী ও শিশুসহ ১০৭ জন প্রাণ হারিয়েছেন। আজ মঙ্গলবার (২ জুলাই) উত্তরপ্রদেশের হাতরাশ এলাকায় মর্মান্তিক ওই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি।

জানা গেছে, স্থানীয় এক ধর্মীয় নেতার ‘সৎসঙ্গ’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অসংখ্য নারী-পুরুষ। পরে প্রচণ্ড ভিড়ের মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি হলে মানুষেরা ছত্রভঙ্গ হয়ে যেতে শুরু করে। এ সময় পদদলিত হয়ে নিহতের ঘটনা ঘটে। এই ঘটনার একাধিক ভিডিওতে দেখা গেছে, বাস এবং টেম্পোতে করে নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে বহন করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে।

এ ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ দুঃখ প্রকাশ করেছেন এবং ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন। নিহত ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও।

দুর্ঘটনার বিষয়ে উত্তরপ্রদেশের ইতাহ জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা উমেশ কুমার ত্রিপাটি শুরুতে ২৭ জনের প্রাণহানির খবর দিয়েছিলেন। কিন্তু কিছুক্ষণের ব্যবধানেই এই সংখ্যাটি দ্রুত বাড়তে শুরু করে। এই ঘটনায় আহত অনেকেই এখন হাসপাতালে আছেন বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে ইতাহের পুলিশ সুপার রাজেশ কুমার জানিয়েছেন, নিহতদের মধ্যে বেশির ভাগই নারী এবং উল্লেখযোগ্যসংখ্যক শিশুও রয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ