২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মাছ-মুরগির বাজারে কিছুটা স্বস্তি , ডিমের দাম চড়া

spot_img

সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দামই কেজিতে কমেছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। কারফিউ শিথিল হওয়ায় পণ্য পরিবহন স্বাভাবিক হওয়ায় দাম কমেছে বলে জানালেন বিক্রেতারা। তবে ক্রেতারা বলছেন, আগের তুলনায় কমলেও দাম এখনো স্বাভাবিকের চেয়ে বেশি। মাছ ও মুরগির বাজারে স্বস্তি আসলেও, ডিমের দাম বেড়েছে। 

সাপ্তাহিক ছুটির দিনে সকাল ঝিরিঝিরি বৃষ্টি রাজধানীতে। এর প্রভাব পড়েছে বাজারেও। ছুটির দিনেও তাই কাঙ্খিত ক্রেতার দেখা নেই কাঁচাবাজারে। চাহিদার তুলনায় পণ্য সরবরাহও বেশ ভালো। সবজির বাজারে বেশিরভাগ সবজিরই দাম নিম্নমুখী। বিক্রেতারা বলছেন, সবধরনের পণ্যের দামই কমেছে কেজিতে ১০ থেকে ২০ টাকা। 

মাছের বাজারেও বেড়েছে সরবরাহ। ক্রেতারাও বলছেন-দাম আগের চেয়ে কমেছে।

মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। ১৮০ টাকা কেজিতে ব্রয়লার এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। ডজনে ৫ টাকা বেড়ে ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ