১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আইপিএলে যেখানে সবার সেরা মোস্তাফিজ

spot_img

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বল হাতে দারুণ সময় পার করছেন মোস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে ৪ ম্যাচে ৯ উইকেট শিকার করেছেন টাইগার এই পেসার। সবশেষ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪ ওভার হাত ঘুরিয়ে ২২ রান খরচায় ২ উইকেট শিকার করেন দ্য ফিজ।

জোড়া উইকেট শিকারের দিনে আবারও পার্পল ক্যাপ পুনরুদ্ধার করেন কাটার মাস্টার। যদিও প্রতি ম্যাচেই রান আটকানোর পাশাপাশি দলকে গুরুত্বপূর্ণ ব্রেক-থ্রু এনে দিচ্ছেন টাইগার এই পেসার। বিশেষ করে ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করছেন তিনি।

সোমবার (৮ এপ্রিল) কলকাতার বিপক্ষে ডেথ ওভারে দুই ওভার বোলিং করেন টাইগার এই পেসার। এদিন ইনিংসের ১৮ ও ২০তম ওভারে নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন বাঁ-হাতি এই পেসার। এ সময়ে ফিজের জন্য চ্যালেঞ্জ ছিলেন আন্দ্রে রাসেল। তবে শক্ত হাতেই সেই চ্যালেঞ্জ সামাল দিয়েছেন তিনি। ১৮তম ওভারে রাসেলের ক্যাচ উঠেছিল। তবে উইকেটের পেছনে তা মুঠোবন্দি করতে পারেননি ক্যাপ্টেন কুল ধোনি।

যদিও ইনিংসের শেষ ওভারে তা পুষিয়ে দিয়েছেন দ্য ফিজ। আক্রমণে এসেই শ্রেয়াশ আইয়ারকে ফিরিয়েছেন। জাদেজার হাতে ক্যাচ দিয়ে ফেরেন কলকাতার অধিনায়ক। দুই বল পরেই নেন মিচেল স্টার্কের উইকেট। এতে আবারও চলতি আসরের সবচেয়ে বেশি উইকেট শিকারির জায়গা দখলে নেন মোস্তাফিজ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ