২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই সফর, ১৪৪৮ হিজরি

SDG অর্জনের লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের বৃক্ষ রোপণ কর্মসূচি

spot_img

 

ববি প্রতিনিধি
বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও SDG অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ,বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে।

রবিবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মিগণ এ উদ্যোগ গ্রহন করে।এ বিষয়ে জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মী রাজু মোল্লা(মার্কেটিং ২০১৮-১৯) বলেন আমরা আজকে অনেকগুলো গাছ রোপণ করেছি। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী গাছ রোপণ করে গিনেস বুকে নাম লেখাতে চাই। এটি বাংলাদেশের মানুষ তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি দেবে।
ছাত্রলীগ কর্মী সৈকত ইসলাম(মার্কেটিং ২০২০-২১) বলেন গাছ রোপণের মাধ্যমে বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে।ছাত্রলীগ কর্মী রাকিবুল ইসলাম রিদয়(২০২০-২১ ফাইন্যান্স এন্ড ব্যাংকিং) বলেন গ্রীষ্মকাল হওয়ায় আমরা প্রতিনিয়ত গাছে পানি দিব। অন্যান্য সময়ের মত এই প্রচন্ড তাপপ্রবাহে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মানুষের পাশে দাঁড়িয়েছে।

উক্ত কর্মসুচিতে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মী মনোয়ার শেখ(ব্যবস্থাপনা বিভাগ২০২১-২২)মানস মন্ডল(লোক প্রশাসন বিভাগ ২০২১-২২) রিফাত(২০২১-২২)সহ অন্যান্য কর্মীরা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ