৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

এবারের হজে জন্ম নেয়া প্রথম শিশুর নাম রাখা হলো মোহাম্মদ

spot_img

৩০ বছর বয়সী এক নাইজেরীয় হজযাত্রী একটি সুস্থ ছেলেশিশুর জন্ম দিয়েছেন। এ বছরের হজ মৌসুমে প্রথম নবজাতকের আগমন এটি। এ বছরের হজ মৌসুমে প্রথম নবজাতকের আগমন এটি।

প্রতি বছর সারা বিশ্ব থেকে নারী-পুরুষ হজ পালনে পবিত্র নগরী মক্কা ও মদিনায় ভ্রমণ করেন। তাদের মধ্যে অনেক নারী থাকেন সন্তানসম্ভবা। হজের সময় অনেক দম্পতির সন্তান ভূমিষ্ঠ হয়।

সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে সোমবার (১০ জুন) আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, মক্কার মাতৃত্ব ও শিশু হাসপাতালে মোহাম্মদ নামের শিশুটির জন্ম হয়েছে।

৩১ সপ্তাহের গর্ভাবস্থায় প্রসব বেদনা অনুভবের পর ওই হজযাত্রী হাসপাতালের জরুরি কক্ষে পৌঁছেন। চিকিৎসকরা দ্রুততার সঙ্গে অবস্থা মূল্যায়ন করে তাকে প্রসূতি ওয়ার্ডে স্থানান্তর করেন। পরে সেখানে তিনি স্বাভাবিকভাবে শিশুর জন্ম দেন।

আরব নিউজ জানিয়েছে, মায়ের শারীরিক অবস্থা ভালো। তিনি সুস্থ হয়ে উঠছেন। অন্যদিকে শিশু মোহাম্মদ বিশেষ পর্যবেক্ষণে রয়েছে।

অন্যদিকে শিশু মোহাম্মদ প্রি-ম্যাচিউর হওয়ায় বিশেষ পর্যবেক্ষণে রয়েছে।

মক্কার মাতৃত্ব ও শিশু হাসপাতাল হজের সময় হজযাত্রীদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য পূর্ণ সক্ষমতায় কাজ করে। এর মধ্যে রয়েছে জরুরি যত্ন, প্রসবকালীন সহায়তা এবং নারী ও শিশুদের ব্যাপক চিকিৎসাসেবা। হাসপাতালটিতে প্রতিবছর হজ মৌসুমে অসংখ্য শিশুর জন্ম হয়।

নাইজেরীয় হজযাত্রী সন্তান প্রসবের সময় হাসপাতালের যত্ন ও চিকিৎসাসেবার জন্য কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ১৫ জুন সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালন করা হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ