
মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের স্মরণে আগামীকাল (২৫ নভেম্বর) মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ১ম তাফসিরুল কুরআন মাহফিল।
উপজেলার সদর ইউনিয়নে কর্ণেল আলি আহমদ বীর বিক্রম স্টেডিয়ামে দিনব্যাপী এ মাহফিল আয়োজন করেছে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ স্মৃতি সংসদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক)।
মাহফিলে কুরআন তিলাওয়াত, তাফসির, ইসলামী আলোচনা, নসিহত ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
আয়োজক কমিটির পক্ষে এডভোকেট নাওশেদ আলী জানিয়েছেন, মাহফিলকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং স্থানীয় মুসল্লিদের ব্যাপক অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।




