
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ সজীব হোসেন।
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে দোয়া ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৮ নভেম্বর) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে ট্রাক স্টান্ডে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নারায়ণগঞ্জ-৩ আসনের থেকে চার বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও শিল্প প্রতিমন্ত্রী এবং মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ্ব অধ্যাপক রেজাউল করিম।
এ সময় সাবেক মন্ত্রী অধ্যাপক রেজাউল করিম বিএনপির সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের দাবি জানান। তিনি উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, সোনারগাঁয়ের প্রতিহিংসার রাজনীতি তিনি চান না। তবে বিএনপির একটা গ্রুপ সোনারগাঁয়ের হাজার হাজার নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করে আসছে বা নিয়মিত লুটপাট চালিয়ে যাচ্ছে। যার কারণে বিএনপির সুনাম ক্ষুন্ন হচ্ছে। আমরা রাজনীতি করি জনগণের শান্তির লক্ষ্যে।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহ্ আলম মুকুলের সভাপতিত্বে ও সাবেক সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর চৌধুরীর সঞ্চালনায়,আরো উপস্থিত ছিলেন,জেলা অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আশরাফ মোল্লা,উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিউদ্দিন ভুইয়া,মোঃ বজলুর রহমান,সাবেক সহ-সভাপতি অধ্যাপক ইমতিয়াজ বকুল,ফরুক আহমেদ তপন,সাবেক যুগ্ম সম্পাদক গাজী সামসুর রহমান, মোঃ খোরশেদ আলম ও সনমান্দি ইউনিয়নের সিনিয়র আহবায়ক মো. জিয়াউল হক মোল্লা প্রমূখ।




