২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ঐক্যের বার্তা দিল শাজাহানপুর রিক্সা-ভ্যান শ্রমিক সম্মেলন

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়নের উদ্যোগে শ্রমিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৭টায় উপজেলার ডোমনপুকুর বাজারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি রুহুল আমীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সভাপতি মুঞ্জুরুল ইসলাম রাজু।

প্রধান অতিথির বক্তব্যে মুঞ্জুরুল ইসলাম রাজু বলেন, “রিক্সা ভ্যান শ্রমিকরা সমাজের অবহেলিত কিন্তু গুরুত্বপূর্ণ অংশ। তাদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমিকদের অধিকার আদায়ে সংগঠনকে আরও শক্তিশালী করে তুলতে হবে। একইসঙ্গে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও শ্রমিকদের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।” তিনি আরও বলেন, সংগঠনের মাধ্যমে প্রশিক্ষণ, চিকিৎসা সহায়তা ও সন্তানদের শিক্ষা সহায়তার মতো কল্যাণমূলক কর্মসূচি জোরদার করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাঝিড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুস সালাম, সংগঠনের উপদেষ্টা মাওলানা শহিদুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি তারেকুল ইসলাম তারেক, শাজাহানপুর উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ মামুন, স্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী সাইফুল ইসলাম, নির্মাণ শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ রাজিবুল ইসলাম রাজু, পোল্ট্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারী আপেল এবং কাঠ ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বাসেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নির্বাহী সদস্য ডাঃ হযরত আলী, শ্রমিক নেতা মাহবুবুর রহমান দুলাল, শাজাহানপুর উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আবু সাঈদ, শ্রমিক নেতা আব্দুল হান্নান, আনোয়ার হোসেন, সেলিম হোসেন, শহিদুল ইসলাম ও আব্দুল হামিদসহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

বক্তারা শ্রমিকদের পেশাগত নিরাপত্তা ও সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান। সম্মেলন শেষে শ্রমিকদের ঐক্য ও সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ