২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কুড়িগ্রামে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে সম্মিলিত ছাত্র-জনতা প্ল্যাটফর্মের পরিচিতি সভা অনুষ্ঠিত

spot_img

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম: “বৈষম্যহীন রাষ্ট্র চাই” এই স্লোগানে অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত ছাত্র-জনতা প্ল্যাটফর্ম (সিএসপিপি) কেন্দ্রীয় ও নবগঠিত কুড়িগ্রাম কমিটির সঙ্গে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পরিচিতি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসক ও কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ে তাদের সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে পরিচিতি অনুষ্ঠিত হয়। এসময় সম্মিলিত ছাত্র-জনতা প্ল্যাটফর্ম (সিএসপিপি) কুড়িগ্ৰামের পরবর্তী কর্মপরিকল্পনা বিষয়ে অবহিতকরণ ও পরামর্শ প্রদান করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত ছাত্র-জনতা প্ল্যাটফর্ম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ সিয়াম আহসান আয়ান, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক নাসিম আহমেদ সিদ্দিকী, মুখপাত্র মোঃ আহসান উল হক তুহিন, নবগঠিত কুড়িগ্ৰাম কমিটির আহবায়ক মোঃ হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক মোঃ আবিদ শাহরিয়ার জ্যাপলিন, সদস্য সচিব মোঃ রুহিদ মিয়া সহ সকল সদস্যবৃন্দ।

সিএসপিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ সিয়াম আহসান আয়ান বলেন, এই কমিটি সকল উন্নয়নমূলক কার্যক্রম ও সাধারণ মানুষের অধিকার আদায়ে স্থানীয় পর্যায়ে কাজ করবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ