২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

spot_img

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফার লিফলেট কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিতরণ করেন উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভাইস প্রেসিডেন্ট আপেল মাহমুদ -এর সার্বিক সহযোগিতায় ও নাগেশ্বরী উপজেলা বিএনপির অন্যতম সদস্য আজিজুল হকের উদ্যোগে বৃহস্পতিবার (০৩ জুলাই) বিকেলে উপজেলার নেওয়াশী ইউনিয়ন বাজারের সাধারণ জনগণের মাঝে এই ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

এসময় লিফলেট বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেওয়াশী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবু বক্কর সিদ্দিক আবু, সাধারণ সম্পাদক আজিজার রহমান মাস্টার, সাংগঠনিক সম্পাদক মফিজুল হক, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম মোল্লা, নেওয়াশী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এম আর মাহবুব সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ২ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ