
রাজশাহীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেন খায়রুজ্জামান লিটনরাজশাহীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেন খায়রুজ্জামান লিটন
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘সিটি করপোরেশন নির্বাচনগুলো যেভাবে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে- আগামী জাতীয় নির্বাচনও সেভাবে অনুষ্ঠিত হবে। কোনও অপশক্তি নির্বাচন রুখতে পারবে না।’
শুক্রবার (২৩ জুন) বিকালে রাজশাহী মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খায়রুজ্জামান লিটন বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। একমাত্র আওয়ামী লীগই পারে দেশের মানুষের কল্যাণ করতে। বঙ্গবন্ধু কন্যা প্রধান শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।’
রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন- আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রফেসর আব্দুল খালেক। সভায় মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




