১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি

“গণতন্ত্রের টুটি চেপে ধরে দেশে বাকশাল কায়েম করতে চেয়েছিল আওয়ামী সরকার ” কেন্দ্রীয় নায়েবে আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী

spot_img

রাজশাহী জেলা পশ্চিম জামায়াতে ইসলামীর সভায় এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মোঃ মুজিবুর রহমান।

সোমবার (২৮সেপ্টেম্বর ২০২৪) বিকেলে রাজশাহীর সিএনবি মোর অডিটোরিয়াম রুমে রাজশাহী জেলা পশ্চিম জামায়াতে ইসলামীর সভায় অধ্যাপক মোঃ মুজিবুর রহমান বলেন শেখ হাসিনার সরকার বিগত ১৫ বছর দেশের মানুষের কন্ঠ, গণতান্ত্রিক চেতনার টুটি চেপে ধরে দেশে একনায়কতন্ত্র ও বাকশাল শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিল।

কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা রফিকুল ইসলাম খাঁন বিশেষ অতিথির বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকার এর আগেও বাকশাল নামক দল গঠন করেছিলো। আওয়ামী লীগ বিগত ১৫ বছরের সৈরাচার শাসনে পত্রিকার স্বাধীনতা, গণ মানুষের কথা বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে। তারা ইসলামি ব্যাংককে ধ্বংস করে দিয়েছে। তারা সুদ-ঘুষ দিয়ে গোটা দেশকে ধ্বংস করে ফেলেছে। আওয়ামী লীগ বাকশালের মাধ্যমে নির্বাচন করার অধিকার, নির্বাচন হবার অধিকার, ভোট প্রদানের অধিকার কেড়ে নিয়েছিলো। তারা দেশের সোনালী প্রজন্মকে ধ্বংস করেছে।

তিনি আরো বলেন, ১৯৭২ সালে তাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন ৭ কোটি মানুষের জন্য সাড়ে সাত কোটি কম্বল এনেছি। আমার কম্বল টায় নেই। যতো চোর বাটপার সব আমার দলে।
আওয়ামী লীগ দেশে ১৫ বছর লুটপাট চালিয়ে দেশকে ধ্বংস করে ফেলেছে।

সোমবার রাজশাহীতে জামায়াতে ইসলামীর জেলা পশ্চিম শাখার সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দীন।

কেন্দ্রীয় শূরা সদস্য ও রাজশাহী জেলা পশ্চিমের আমীর অধ্যাপক মোঃ আব্দুল খালেকের সভাপতিত্বে আলোচিত সভা আয়োজিত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা পশ্চিম শাখা।

মোঃ ইব্রাহিম মিয়া
রাজশাহী

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ