
বগুড়ার শাজাহানপুরে গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ শেষে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাজাহানপুর উপজেলা শাখা।
শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলার মাঝিড়া বন্দরে ঢাকা–বগুড়া মহাসড়কে অনুষ্ঠিত সমাবেশ শেষে মিছিলটি বের করা হয়। পরে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করেন।
সমাবেশে বক্তারা গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই সনদ দ্রুত কার্যকরের দাবি জানান। তারা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কার ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নিতে হবে।
গণমিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাজাহানপুর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি শহিদুল ইসলামসহ উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, সমর্থক এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।




