২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

গাইবান্ধায় আদালত প্রাঙ্গণে ঘুষ, দুর্নীতি ও অনিয়ম বন্ধের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

spot_img

গাইবান্ধায় আদালত প্রাঙ্গণে ঘুষ, দুর্নীতি ও অনিয়ম বন্ধের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধায় আদালত প্রাঙ্গণে ঘুষ, দুর্নীতি ও অনিয়ম বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় গাইবান্ধা বার ভবনের তৃতীয় তলায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিজ্ঞ আইনজীবী সরওয়ার হোসেন বাবুল।

সভায় গত ২২ আগস্ট অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশের কার্যক্রম পর্যালোচনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইনজীবী মোঃ সাঈদ আল আসাদ, মাহবুবুর রহমান মন্জু, মোস্তাফিজুর রহমান, সোয়াইব আহমেদ, রবিউল ইসলাম রুবেল, নাফিউল ইসলাম জিমি, আব্দুর রশিদ, আফরিন আকতার নিভা, লুৎফুন্নাহার সবিতা, নিলুফার ইয়াসমিন শিল্পী, মোঃ জাহিদ মিয়া, মোঃ শাকিল আহমেদ, এবং বিচারপ্রার্থী এ এস এম মনিরুজ্জামান সবুজ।

বক্তারা আদালত প্রাঙ্গণে ঘুষ, দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতে এবং বিচারপ্রার্থী জনগণের হয়রানি রোধে স্বাধীন কমিশন গঠনের দাবি জানান। এছাড়াও দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করতে এবং নির্ধারিত সময়ে মামলার কার্যক্রম শেষ করার গুরুত্ব তুলে ধরেন। বক্তারা জানান, ভবিষ্যতে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়সংগত আন্দোলন গড়ে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে।

সভায় বক্তারা বলেন, আদালত প্রাঙ্গণে সুষ্ঠু বিচার ব্যবস্থার স্বার্থে প্রয়োজনীয় পরিবর্তনের জন্য আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। বক্তারা বিশ্বাস করেন, এই দাবিগুলো বাস্তবায়ন হলে বিচারপ্রার্থী জনগণের হয়রানি কমবে এবং বিচার ব্যবস্থায় ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ