৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

গাবতলীতে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

spot_img

রিপন মিয়া গাবতলী (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার গাবতলীতে মাদকে আসক্ত এক ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। পুলিশ ঘাতক ছেলেকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে গত ৮এপ্রিল বুধবার দিবাগত রাতে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা পূর্ব উত্তরপাড়া গ্রামে।

জানা গেছে, ওই কলাকোপা গ্রামের মোজাহার আলীর ছেলে নজরুল ইসলাম নজু (৪৫) প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া শেষে রাতে নিজঘরে ঘুমিয়ে পড়ে। রাত অনুমান ২টা ১০মিনিটের সময় নজরুল ইসলাম নজুর ছেলে মো: শিপন মিয়া (২০) বাড়ীতে এসে দরজা খুলতে ডাকাডাকি শুরু করে। দরজা খুলতে দেরি হওয়ায় শিপন ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। স্থানীয়রা গুরুতর রক্তাক্ত জখম নজরুল ইসলাম নজুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। লাশ বর্তমানে হাসপাতাল মর্গে রয়েছে।

শিপন মিয়ার নিকটজনরা জানান, শিপন পেশায় একজন রাজমিস্ত্রী। সে বিবাহিত। সংসার জীবনে তার একটি সন্তান রয়েছে। বিয়ের আগে থেকেই সে মাদকে আসক্ত ছিল। সবাই ভেবেছিল, বিয়ে করলে হয়তো সে ভালো হয়ে যেতে পারে। খবর পেয়ে মডেল থানার তদন্ত ওসি আবু মুসা ও এস আই শাহাদত সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় বালিয়াদিঘী ইউনিয়নের মালিয়ানডাঙ্গা গ্রামের ভুট্টা ক্ষেত থেকে ঘাতক শিপনকে গ্রেফতার করে থানায় আনে।

এ ব্যাপারে থানার ওসি বলেন, ছেলের লাঠির আঘাতে বাবা মারা গেছে। ছেলে শিপনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের বড়ভাই বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ