
চট্টগ্রাম প্রতিনিধি: মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব
চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘উপজেলা প্রশাসন গোল্ডকাপ-২০২৫’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বড়হাতিয়া উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বড়হাতিয়া ইউনিয়ন ও চরম্বা ইউনিয়ন। খেলায় চরম্বা ইউনিয়নকে ২-১ গোলে পরাজিত করে টুর্নামেন্ট শুরু করে বড়হাতিয়া ইউনিয়ন। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বড়হাতিয়া ইউনিয়নের খেলোয়াড় আবুল ফয়েজ।




