১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন ও শপথ

spot_img

বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন ও শপথ অনুষ্ঠান সম্পন্ন করেছে।
দলের আমীর হিসেবে দায়িত্ব পালন করবেন ডাঃ শফিকুর রহমান। নায়েবে আমীর হিসেবে মনোনীত হয়েছেন—এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি এবং মাওলানা আ ন ম শামসুল ইসলাম (সাবেক এমপি)।
সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন মিয়া গোলাম পরওয়ার (সাবেক এমপি)। সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে রয়েছেন—মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম, এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান এবং এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
২০২৬-২০২৮ মেয়াদের জন্য ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। একইসঙ্গে ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ অনুমোদন দেওয়া হয়, যার মধ্যে ২১ জন নারী সদস্য রয়েছেন। কেন্দ্রীয় মজলিসে শূরায় জাতীয় পর্যায়ে নির্বাচিত সদস্য রয়েছেন ৫৯ জন, এর মধ্যে ১৭ জন নারী।
৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা এটিএম মা’ছুম। নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন—এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, আবদুর রব, মোবারক হোসাইন এবং মাওলানা আ. ফ. ম. আবদুস সাত্তার।
এছাড়া সারাদেশে ১৪টি অঞ্চলে অঞ্চল পরিচালক মনোনীত করা হয়েছে। সংশ্লিষ্ট নেতৃবৃন্দ নিজ নিজ অঞ্চলে সাংগঠনিক কার্যক্রম জোরদার করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ