২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ডংকা শাহ’র মাজার ভাঙার চেষ্টা

spot_img

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ পৌর শহরের হোসেন বখত চত্বর এলাকায় ময়নার পয়েন্ট গলিতে অবস্থিত ডংকা শাহ’র মাজার ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
শুক্রবার ফজরের নামাজের পর কিছু মুসল্লি ঐক্যবদ্ধ হয়ে মাজারে হামলা চালান। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে পুলিশ প্রশাসনের পাহারায় মাজারের আশপাশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এলাকার মুসল্লিরা বলেন, এই মাজারে নেশা, গাঁজা ও অসামাজিক কার্যকলাপ চলে। এগুলো কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। এ কারণে মাজার ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে ডংকা শাহ মাজারের খাদিম আছদ আলী বলেন, আকবর শ্যামলের নেতৃত্বে মাজার ভাঙার চেষ্টা করা হয়েছে। আমি গতকাল সন্ধ্যায় মাজারে তালা দিয়ে বাসায় যাই। আজকে সকালে আটটার দিকে খবর পাই শ্যামলের নেতৃত্বে আমাদের মাজারটা ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, খবর পেয়ে আমি এসেছি। সেনাবাহিনী এবং পুলিশ এসে মাজারটা রক্ষা করেছে। মাজারে থাকা দানবাক্সটি ভেঙে দেয়া হয়েছে, মাজারের সামনের সিঁড়ি ভেঙেছে।
তিনি বলেন, দান বাক্সে পনেরো হাজার টাকার মতো জমা ছিল, এই টাকাগুলো নেই।
এ বিষয়ে সদর মডেল থানার ওসি আব্দুল আহাদ বলেন, ডংকা শাহ মাজার ভাংচুর হয়নি। মাজারের কার্যক্রমের প্রতিবাদ জানিয়েছে, পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। তবে দানবাক্সের টাকার বিষয়ে আমি কিছু জানি না, তারা অভিযোগেও বলেনি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ