১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ডেঙ্গু প্রতিরোধে আজিজুল হক কলেজ ছাত্রদলের লিফলেট বিতরণ

spot_img

বগুড়া প্রতিনিধি:

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান সফল করতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল।

রোববার (১৩ সেপ্টেম্বর) কলেজ ক্যাম্পাস ও আশপাশের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

লিফলেটে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।

কর্মসূচিতে ছাত্রদল নেতারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।

কর্মসূচিতে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। সঞ্চালনা করেন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব।
এ সময় কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ নাহিদ, নাসিফ আল মারফি, অনিক আহমেদ, রিয়াজ আহমেদ, ফাহাদ ইসলাম, দপ্তর সম্পাদক ইমরুল কায়সার, আবু তালহা, মোহাইমেন ফয়সাল, মাসুদ রানা, জিহাদ হোসেন, তামিম আহমেদ ও লিখনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া গণিত বিভাগ ছাত্রদলের আহ্বায়ক ইউনুস আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ রিফাত, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ছাত্রদলের আহ্বায়ক ফজলে রাব্বি, সমাজকর্ম বিভাগ ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার হাবিব রিফাত, ইতিহাস বিভাগ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিহাদ হোসেন, ডিগ্রি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইবনুর হোসেন, ছাত্রনেতা আসিফ তালুকদার, সজল আহমেদ, আলামিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ