১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

দিনাজপুরের বিরামপুরে শিবিরের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত!

spot_img

ইমরান হোসাইন, দিনাজপুর জেলা প্রতিনিধি –

দিনাজপুরের বিরামপুরে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা দক্ষিণ শাখা
ইউনিয়ন দায়িত্বশীলদেরকে নিয়ে দায়িত্বশীল সমাবেশের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলার আমীর জননেতা জনাব আনোয়ারুল ইসলাম এবং প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা দক্ষিণের সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম আবীর, বক্তব্যে তিনি বলেন প্রত্যেক ছাত্রের কাছে আমরা ইসলামের সুমহান বাণী পৌঁছাতে চাই, এবিষয়ে ইউনিয়ন দায়িত্বশীলদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এছাড়াও প্রশ্ন-উত্তর সহ দীর্ঘসময় দিকনির্দেশনা মূলক বক্তব্য পেশ করেন।

শিবিরের জেলা সেক্রেটারি সাজিদুর রহমান সাজুর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলার নায়েবে আমীর মুহাদ্দিস ডঃ মোঃ এনামুল হক, জেলা সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, সহকারি সেক্রেটারি মোঃ হাফিজুল ইসলাম, কাটলা ইউনিয়ন আমীর মাওঃ আব্দুল মাবুদ, শিবিরের জেলা অফিস সম্পাদক বোরহানুল ইসলামসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ