২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দেড় যুগ পর ফিরছে শাজাহানপুরের ঐতিহ্যবাহী বাগমারা মেলা

spot_img

দীর্ঘ দেড় যুগ পর আবারও বসছে বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ঐতিহ্যবাহী বাগমারা মেলা।

মঙ্গলবার (২৩ জুন) দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া এ মেলাকে ঘিরে এলাকাজুড়ে বইছে উৎসবের আমেজ।
বিষ্ণুপুর গ্রামের বাগমারা মাঠকে কেন্দ্র করে মাড়িয়া, কুন্দস, লারচি ও আশপাশের বিভিন্ন গ্রামের মানুষের মধ্যে দেখা দিয়েছে বাড়তি উৎসাহ-উদ্দীপনা। স্থানীয়দের কাছে এটি শুধু একটি মেলা নয়, বরং দীর্ঘদিনের হারানো ঐতিহ্যের পুনরাগমন।
মেলায় মৌসুমি ফল, নানা ধরনের মিষ্টান্নসহ বিভিন্ন মুখরোচক খাবারের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। এছাড়া শিশু-কিশোরদের জন্য থাকছে বিভিন্ন বিনোদনের আয়োজন। তবে এবারের মেলার সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে রাখা হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। এবং সন্ধ্যার ৭ টায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

মেলা আয়োজক কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম সংবাদ বুলেটিনকে জানান, প্রায় অর্ধশত বছরের পুরোনো এ মেলাটি বিভিন্ন কারণে দীর্ঘদিন বন্ধ ছিল। স্থানীয় যুবকদের উদ্যোগে প্রায় দেড় যুগ পর আবারও মেলাটি আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, “মেলাকে ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। হারিয়ে যেতে বসা একটি ঐতিহ্যকে ফিরিয়ে আনতে পেরে আমরা আনন্দিত।

এ বিষয়ে আমরুল ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম উদ্দিন প্রামাণিক  সংবাদ বুলেটিনকে জানান, মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করবে। শান্তিপূর্ণ পরিবেশে মেলা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘ বিরতির পর আয়োজিত বাগমারা মেলা আবারও এলাকার সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন করে প্রাণবন্ত করে তুলবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ