২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

দেশের প্রত্যাশার কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী- মোহাম্মদ সেলিম উদ্দিন

spot_img

দেশের প্রত্যাশার কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী।দেশের মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর দিকে প্রত্যাশার দৃষ্টিতে তাকিয়ে আছে।মিরপুর দক্ষিণ জামায়াতে ইসলামীর ইউনিট প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় নির্বাহী কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর শাখার আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

শনিবার (২ মে) সন্ধ্যা ৭টায় কল্যাণপুর গার্লস স্কুলের অডিটোরিয়ামে ইউনিট প্রতিনিধি সম্মেলনে এ সব কথা বলেন।

সমাবেশে থানা আমীর অ্যাডভোকেট আলাউদ্দীন সোহেলের সভাপতিত্বে এবং সেক্রেটারি রাকিবুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় নির্বাহী কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর শাখার আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর শাখার সহকারী সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন থানার কর্মপরিষদ সদস্য রবিউল ইসলাম, শরিফুল ইসলাম, শাহাবুল আলম, আমীর হোসেন বাবলু, সাদ বিন জাফর, তারিকুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্য আরো বলেন, ইউনিট প্রতিনিধিরাই সংগঠনের মূল শক্তি। তাদের সততা, দক্ষতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব। জনগণের আস্থা অর্জন ও তা ধরে রাখতে নেতাকর্মীদের নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, সংগঠনের প্রতিটি স্তরে শৃঙ্খলা, ঐক্য ও নিয়মতান্ত্রিক কার্যক্রম বজায় রাখতে হবে এবং ইউনিট প্রতিনিধিদেরকে ইসলামী আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আলাউদ্দীন সোহেল বলেন, সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল করা জরুরি। তিনি নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ