৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

নদীর পাড় কেটে বালু উত্তোলন ৪টি নৌকা জব্দ

spot_img

তুর্য দাস, সুনামগঞ্জ প্রতিনিধি:
যাদুকাটা ও মাহারাম নদীর পাড় কেটে বালু উত্তোলনের অপরাধে ৪টি বোঝাইভর্তি বালু নৌকাকে জব্দ করেছে তাহিরপুর থানা পুলিশ।

রবিবার দুপুরে বালু উত্তোলনের খবর পেয়ে যাদুকাটা নদীতে সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ বালুসহ দুইটি নৌকা জব্দ করে। কিন্তু এর সঙ্গে জড়িত কাউকে ধরতে পারেনি পুলিশ।

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা ও মাহারাম নদী থেকে বালু উত্তোলন করে কাউকান্দি এলাকায় গেলে স্থানীয়রা বালুভর্তি আরও দুইটি নৌকা জব্দ করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নৌকা দুইটি জব্দ করে তাহিরপুর থানায় নিয়ে আসে।

তাহিরপুর থানা অফিসার ইনচার্জ এসএম মাইন উদ্দিন বলেন, নদীর পাড় কেটে বালু উত্তোলন বন্ধে পুলিশ নিয়মিত নদী তীরে টহল দিবে। হোতাদের ধরতে পুলিশ কাজ করছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ