২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নন্দীগ্রামে কালীপূজা মণ্ডপে জামায়াতের এমপি প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজের সম্প্রীতির বার্তা

spot_img

 

নন্দীগ্রাম (বগুড়া)প্রতিনিধি: গতকাল ২১ অক্টোবর বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ মঙ্গলবার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের মাড়িয়া ও দাসপাড়া গ্রামের কালীপূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং পূজার আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তিনি বলেন, “গাহি সাম্যের গান—মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান। নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি।” তিনি ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে আরও বলেন, সকল ধর্ম-বর্ণের মানুষের সহাবস্থান ও সহযোগিতাই একটি উন্নত সমাজ গঠনের ভিত্তি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বুড়ইল ইউনিয়নের জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রভাষক হুসাইন মোহাম্মদ মানিক, উপজেলা নায়েবে আমির আব্দুল মালেক, উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক আলহাজ্ব ফজলুর হক, ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল আলিম, বুড়ইল ইউনিয়নের আমির আব্দুল হামিদ, সেক্রেটারি আমির হোসেন আজাদী, বুড়ইল ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আলহাজ্ব শহীদুল ইসলাম প্রমুখ।

ড. ফয়সাল পারভেজ সকল ধর্মের মানুষের মাঝে শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক ঐক্যের আহ্বান জানান।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ