১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি

নন্দীগ্রামে ডিএনসি-পুলিশের যৌথ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৭

spot_img

নন্দীগ্রামে ডিএনসি-পুলিশের যৌথ পৃথক অভিযান: ৫ কেজি গাঁজা, ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযানে ৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি এবং নন্দীগ্রাম থানা পুলিশের পৃথক অভিযানে ৫০ গ্রাম গাঁজা, ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৩০ পিস ইয়াবাসহ আরও তিন মাদক কারবারি ও এক পকেটমারকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৯ মে) দিনগত রাত ও দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসি সূত্রে জানা গেছে, শনিবার রাত প্রায় ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের মাড়িয়া গ্রামের সরদারপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মো. সবুজ আহম্মেদের ভাড়া করা বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার করা হয় লালমনিরহাট সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নের চরখারুয়া এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. সবুজ আহম্মেদ (২১), বর্তমানে নন্দীগ্রাম উপজেলার মাড়িয়া সরদারপাড়া এলাকায় বসবাসরত; কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার পশ্চিম বালাটারি গ্রামের মো. শাহ আলম আলীর ছেলে মো. ইয়াছিন আরাফাত (২০) এবং একই গ্রামের মো. ইছাহাক আলীর ছেলে মো. নাঈম হাসানকে (২০)।
অভিযানকালে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ডিএনসি জেলা কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নন্দীগ্রাম থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।অপরদিকে নন্দীগ্রাম থানা পুলিশ ও কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পৃথক অভিযানে আরও তিন মাদক ব্যবসায়ী ও এক পকেটমারকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের দিঘীরপাড়া গ্রামের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও পূর্বের ছয়টি মামলার আসামি আনিছুর রহমান (৪৯), ভাটগ্রাম ইউনিয়নের ভাটগ্রাম গ্রামের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও যুবলীগ নেতা রাহী হোসেন (৩১), একই গ্রামের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী জুলফিকার আলী (৫৭) এবং কুন্দরহাট এলাকার পকেটমার রুস্তম আলী (৪০)।

পুলিশ জানায়, কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা দিঘীরপাড়া গ্রামে অভিযান চালিয়ে আনিছুর রহমানকে ৫০ গ্রাম গাঁজা ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করে।
এছাড়া থানা পুলিশ ভাটগ্রাম গ্রামে অভিযান চালিয়ে রাহী হোসেন ও জুলফিকার আলীকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। একই অভিযানে পকেটমার রুস্তম আলীকেও গ্রেপ্তার করা হয়।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ডিএনসি ও নন্দীগ্রাম থানা পুলিশের পৃথক অভিযানে ৬ মাদক ব্যবসায়ী ও এক পকেটমারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ