১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি

নাটোর সুগার মিলস গেটের সামনে বকেয়া বেতন ভাতার জন্য এমডি অফিস ঘেরাও ও সমাবেশ

spot_img

সাধীন আলম হোসেন
নাটোর প্রতিনিধি।।

নাটোর সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাগনের বকেয়া পাওনা গ্র্যাচুইটি , প্রভিডেন্ট ফান্ড বোনাসের টাকা দাবিতে এম ডি অফিস ঘেরাও এবং বিক্ষোভ সমাবেশ করেছে। আজ রবিবার সকালে নাটোর সুগার মিলস গেটের সামনে এই সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। কর্মকর্তা কর্মচারীরা সমাবেশ শেষে মিছিল নিয়ে এমডি অফিস ঘেরাও করতে গেলে দেখা যায়, মিলের এমডি চেয়ার ফাঁকা পড়ে আছে। পরে সমাবেশস্থলে এসে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ পরিষদের নেতারা উপস্থিত হয়।

এ সময় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ পরিষদের সভাপতি আলাউদ্দিন প্রাং ও সাধারণ সম্পাদক আবু রায়হান ভূলু, সহ সভাপতি আব্দুর রশিদ, উপদেষ্টা আতাউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক আবু সাঈদ এবং সহ সভাপতি আতাউর রহমান বাবু।

বক্তরা বলেন, নাটোর সুগার মিলস ৪২৭ জন অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা গ্র্যাচুইটি বাবদ প্রায় ৩৭ কোটি টাকা ও প্রভিডেন্ট ফান্ডের ৭.৫০ কোটি টাকা পাওনা রহিয়াছে। তারা দাবি করেন গ্র্যাচুইটি পাওনা শতভাগ পরিশোধ, প্রভিডেন্ট ফান্ডের বকেয়া টাকা শতভাগ পরিশোধ, ঈদের পূর্বে বোনাস প্রদান ও প্রভিডেন্ট ফান্ডের ১.৬৭% সংস্থা প্রদত্ত পাওনা টাকা ও নিরীক্ষার বিষয়টি নিষ্পত্তি করতে হবে।
বক্তরা আরো বলেন, এই সকল দাবি না মানলে আগামী ১৯ তারিখ রাজপথ ও রেলপথ অবরোধের ঘোষণা দেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ