১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

নিখোঁজের চারদিন পর টয়লেটে মিললো নির্মাণ শ্রমিকের মরদেহ ‎

spot_img

মোঃ মোসলেম উদ্দিন সিরাজী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: 

‎সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের চারদিন পর টয়লেট থেকে রাশেদুল ইসলাম(রাসু) (৩৪) নামে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ভয়নগর গ্রামের মৃত আব্দুস সালামের পরিত্যক্ত বাড়ির টয়লেট থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাশেদুল ইসলাম রাসু ভয়নগর গ্রামের এর ছেলে। দুই সন্তানের জনক রাসু নির্মাণ শ্রমিকের কাজ করতেন। জানা গেছে, গত চারদিন আগে রাসু তার নিজ বাড়িতে ছিলেন। রাতে কেউ একজন তাকে ডাক দিলে সে বাড়ি থেকে বের হয়ে যান পরে আর ফিরে আসেননি ৷ সেদিন থেকেই রাসু নিখোঁজ ছিলেন। রবিবার সকালে তাদের প্রতিবেশী মৃত আব্দুস সালামের পরিত্যক্ত বাড়ির টয়লেট থেকে দুর্গন্ধ বের হলে আশপাশের লোকজন সেখানে যান ৷ পরে প্রাথমিক ভাবে হাত দেখতে পেয়ে এলাকাবাসী ধারণা করেন এটি হয়তো কারো লাশ হবে। এমতাবস্থায় স্থানীয়রা থানায় জানালে পুলিশ ঘটনস্থালে গিয়ে অর্ধগলিত মরদেহ উদ্ধার করেন। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, এলাকাবাসী খবর দিলে ঘটনাস্থলে গিয়ে একটি অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয়রা শনাক্ত করেছে এটি রাশেদুল ইসলাম রাসু নামে এক নির্মাণ শ্রমিকের লাশ। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ