১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

পাঁচ শতাধিক শিক্ষার্থী নিয়ে নবীনবরণ আয়োজন করলো হাবিপ্রবি ছাত্রশিবির

spot_img

ক্যাম্পাস প্রতিনিধি, হাবিপ্রবি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নবাগত ২৪ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামি ছাত্রশিবির, হাবিপ্রবি শাখা।

শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০ টায় ‘দ্যা গ্রান্ড দাদুবাড়ি রিসোর্ট’ এ এই নবীণবরন ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাত্রশিবিরের পক্ষ থেকে নবীনবরণে অংশ নেওয়া শিক্ষার্থীদেরকে সকালের নাস্তাসহ উপহার হিসেবে ক্যালেন্ডার, কলম, বই এবং ছাত্রশিবিরের সংক্ষিপ্ত পরিচিতির পুস্তিকা প্রদান করা হয়।

নবীণবরন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন হাবিপ্রবি ছাত্রশিবিরের সেক্রেটারি শেখ রিয়াদ। হাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল হক এর সভাপতিত্বে এবং সেক্রেটারি শেখ রিয়াদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ডা. আফসার আল মাহমুদ এবং অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে বক্তব্য রাখেন হাবিপ্রবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. আবদুস সোবহান।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, আমাদের দেশের বিশাল জনগোষ্ঠী কিন্তু আমরা সঠিকভাবে কাজে লাগিয়ে এই জনশক্তিকে জনসম্পদে রুপান্তর করতে পারিনি। আমরা চাই বর্তমান শিক্ষার্থীরা এই দেশের জনসম্পদে রুপান্তরিত হোক। এতে ছাত্রশিবির সর্বোচ্চ সহযোগিতা করবে সবসময়।

তিনি আরও বলেন, এ দেশের নেতৃত্বে যারা ছিলো তারা সবসময় দেশের জনগনকে শোষণ করে গেছে। জনগনের ভাগ্যের উন্নয়ন ঘটেনি। ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থেকে যোগ্য নেতৃত্ব তৈরি করে এই ধারার পরিবর্তন ঘটাতে চায়।

এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ওয়াহিদুল ইসলাম আকিক, দাওয়াহ সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলাম এবং দিনাজপুর শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি মাওলানা রেজওয়ানুল হক।

সিনথিয়া রহমান সানু
হাবিপ্রবি প্রতিনিধি

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ