৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে চান প্রধান উপদেষ্টা

spot_img

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন।

বুধবার (২১ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেই সময় তিনি পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চান।

ব্রিটিশ হাইকমিশনার ছাড়াও জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় প্রধান উপদেষ্টা দু-দেশের মধ্যে যোগাযোগ বাড়ানো সহ অর্থনৈতিক সহযোগিতা, শান্তি শৃঙ্খলার বিষয়গুলো তুলে ধরেন। দেশ পুনর্গঠনের জন্য জাপানের কাছে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতাও চান তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাক্ষাৎকার শেষে বলেন, আমরা বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জানি শেখ হাসিনা সরকারের সময় দেশ থেকে প্রচুর টাকা পাচার হয়েছে। যুক্তরাজ্যে বিপুল সংখ্যক মানুষ বাড়িঘর করেছেন। পাচার হওয়া এই বিপুল পরিমাণ অর্থ কিভাবে ফেরত আনা যায় সে বিষয়ে বৃটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ