
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান। তাঁর দাবি পিনাকী ভট্টাচার্যের কৌশল ও পরামর্শ গ্রহণ করার কারণেই রাজনৈতিকভাবে বিপর্যয়ের মুখে পড়েছে দলটি।
খোমেনী ইহসান তাঁর ফেসবুক পোস্টে বলেন, পিনাকী একজন হিন্দু কাফের, তার কথা শোনায় জামায়াতের এই বিপর্যয়। দেখুন জামায়াত যদি ৩০ আসনও পেত তারপরেও তাদের হারানোর কিছু ছিল না৷ কিন্তু পিনাকীর পাল্লায় পড়ে ৬০+ আসন পেয়েও জামায়াত বিপর্যস্ত।

নির্বাচনী ফলাফলে জামায়াত ও তার মিত্ররা উল্লেখযোগ্য সংখ্যক আসন পেলেও খোমেনী ইহসান একে বিপর্যয় হিসেবে দেখছেন। তিনি তাঁর পোস্টে উল্লেখ করেন জামায়াত যদি ৩০টি আসনও পেত তাতেও তাদের হারানোর কিছু ছিল না। কিন্তু পিনাকীর প্রভাবে পড়ে ৬০টিরও বেশি আসন পাওয়ার পরেও জামায়াত বর্তমানে রাজনৈতিকভাবে বিপর্যস্ত ও কোণঠাসা হয়ে পড়েছে।




