৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বগুড়া অটোভ্যানের মুখোমুখী সংঘর্ষে দিনমজুর নিহত

spot_img

বগুড়ার ধুনট উপজেলায় যাত্রীবোঝাই ব্যাটারী চালিত অটোভ্যানের মুখোমুখেী সংঘর্ষে আলমগীর হোসেন (৪৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে ধুনট-মথুরাপুর পাকা সড়কের নসরৎপুর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের রমজান আলী আকন্দের ছেলে। সে পেশায় একজন দিনমজুর।

থানা পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার দুপুরে দিনমজুর আলমগীর হোসেন বাড়ি থেকে বের হয়ে ব্যাটারী চালিত একটি অটোভ্যানে চড়ে ধুনট শহরের দিকে রওনা হন। পথিমধ্যে ধুনট-মথুরাপুর পাকা সড়কের নসরৎপুর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পৌছেন।

এসময় সামনের দিক থেকে আসা যাত্রীবোঝাই দ্রুতগতীর অন্য একটি অটোভ্যানের সঙ্গে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। তখন অটোভ্যানটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে আহত হন আলমগীর হোসেন। তাকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে ধুনট থেকে বগুড়া যাওয়ার পথে বিকেল সাড়ে ৩টায় আলমগীর হোসেন মারা যান।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ