১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বগুড়া খালেদা জিয়ার আসনে জামায়াত নি’ষিদ্ধের ঘোষনা বিএনপি নেতার

spot_img

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এ আসনে জামায়াতের কোনো ধরনের প্রচারণা চলবে না— এমন স্পষ্ট অবস্থান জানিয়েছেন শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলম।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের ৭নং ওয়ার্ড কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

বাদশা আলম বলেন, “এ আসনে আমরা বেগম খালেদা জিয়ার বিজয়ের জন্য কাজ করছি। কিন্তু জামায়াত বা তাদের সহযোগীদের প্রচারণা করার সুযোগ দেওয়া হবে না।”

সভায় সভাপতিত্ব করেন বাদশা আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল বাশার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, আড়িয়া ইউপি প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম, উপজেলা কৃষকদলের সিনিয়র সহসভাপতি আলমগীর মেম্বার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, ওয়ার্ড সভাপতি আইয়ুব আলী, যুবদল নেতা মাসুদ রানা এবং ছাত্রদল নেতা পারভেজ ও আশিক খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভা শেষে প্রধান অতিথি আবুল বাশারের নেতৃত্বে নেতাকর্মীরা বারআঞ্জুল বাজার এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ