২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় অসুস্থ বিএনপি সভাপতিকে হাসপাতালে দেখতে গেলেন জামায়াতের প্রার্থী

spot_img

বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় সভাপতি রেজাউল করিম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে বগুড়ার বেসরকারি টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রেজাউল করিমের অসুস্থতার খবর পেয়ে বুধবার দুপুরে তাকে দেখতে হাসপাতালে ছুটে যান শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবিদুর রহমান সোহেল। তিনি রেজাউল করিমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।

রাজনৈতিক ভিন্ন মত থাকা সত্ত্বেও মানবিকতার জায়গা থেকে এমন পাশে দাঁড়ানোকে স্থানীয় রাজনৈতিক মহল ইতিবাচকভাবে দেখছে। অনেকে বলছেন, রাজনীতির প্রকৃত সৌন্দর্য প্রতিদ্বন্দ্বিতায় নয়—সহমর্মিতায়।

স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন রেজাউল করিম। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।

হাসপাতালে জামায়াত নেতা সোহেলের উপস্থিতি স্থানীয় রাজনীতিতে নতুন বার্তা দিয়েছে। তিনি বলেন, আমরা সবাই এক সমাজের মানুষ। রাজনীতি আলাদা হতে পারে, কিন্তু অসুস্থতার সময় সবাই একে অপরের পাশে থাকব—এটাই আমাদের কাম্য।

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ভুলে মানবিকতার এই দৃষ্টান্ত বগুড়ায় প্রশংসার জন্ম দিয়েছে।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ