৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বগুড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

spot_img

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর কামিল মাদ্রাসার মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি শাহরিয়ার হাসান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক হাবিবুল্লাহ খন্দকার।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল্লাহ খন্দকার বলেন, এসএসসি ও দাখিল পরীক্ষা জীবনের সফলতার প্রথম ধাপ। তোমাদেরকে আরও বহুদূর যেতে হবে। এজন্য ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আদর্শের ভিত্তিতে নিজেদের জীবন গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। জুলুম, নির্যাতন, গুম ও খুনের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছিল। আমরা একটি সুন্দর শিক্ষাব্যবস্থা এবং ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। সেই রাষ্ট্র গঠনে আজকের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

হাবিবুল্লাহ খন্দকার আরও বলেন, পিতা-মাতা অনেক কষ্ট করে তোমাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। তাই তাদের অবাধ্য হওয়া যাবে না। পিতা-মাতার স্বপ্ন পূরণে শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে। একই সঙ্গে শিক্ষকদের যথাযথ সম্মান করতে হবে।

বগুড়া জেলা পূর্ব শাখার সেক্রেটারি তৌফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, বগুড়া জেলা জামায়াতের মহিলা বিভাগের সভানেত্রী ডা. মাসুদা করিম, বগুড়া জেলা জামায়াতের প্রচার সম্পাদক ও গার্ডিয়ান পাবলিকেশনের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ আবু তাহের, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া মহানগর সভাপতি শফিকুল ইসলাম, শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা মো. আব্দুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সারিয়াকান্দি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইন্জিনিয়ার আরিফুল ইসলাম, বগুড়া মহানগর মজলিসুল মোফাসসিরিনের সভাপতি মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, সাজাপুর ফুলতলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান।

বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের আগামী দিনের পথচলায় জ্ঞান, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধকে ধারণ করার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষাজীবনে ভালো ফলাফলের পাশাপাশি চরিত্র গঠন ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বগুড়া জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক এবং এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ