২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় ট্রেন থেকে পড়ে যুবক নিহত

spot_img

বগুড়ায় ট্রেন থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চাঁদপুর ও খারিয়া নিশিন্দারা গ্রামের মাঝে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মোঃ শহিদুল্লাহ(৩০)। তিনি রাজশাহীর বোয়ালিয়ার কারিগরপাড়া এলাকার খাইরুল আলম সাজুর ছেলে। কাহালু থানার এস.আই ব্রজেন চন্দ্র এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, লালমনিরহাট থেকে সান্তাহারগামী টুয়েন্টি ডাউন বগুড়া কমিউটার ট্রেন পড়ে ওই যুবক নিহত হন। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ