৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বগুড়ায় যুবককে কুপিয়ে ‘হাত-পা’ বিচ্ছিন্ন

spot_img

বগুড়া সদর উপজেলায় যুবককে কুপিয়ে এক হাতের কবজি ও দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার এরুলিয়া বানদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি ওই এলাকার তোজাম্মেল হক তোতার ছেলে আশিক সরকার (৩৮)।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহিনুজ্জামান ।

স্থানীয়দের বরাতে পুলিশের এই কর্মকর্তা জানান, আশিক সরকারকে পূর্ব শত্রুতার জেরে কয়েকজন দুর্বৃত্তরা হামলা করে কুপিয়ে তার বাম হাতের কবজি এবং দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে ফেলেছে। এঘটনার পরপরই আহত অবস্থায় তাকে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে সেখান থেকে রাত ১২টার দিকে তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এঘটনায় জড়িতদের চিহ্নিত করেছে পুলিশ । আহত ব্যক্তি পুলিশের কাছে ৩-৪ জনের নাম বলেছে । এ ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য ও অভিযুক্ত ব্যক্তিদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। এখনো থানায় মামলা হয়নি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ