২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বগুড়ার গাবতলীতে বেশি দামে সার বিক্রি করায় ডিলারকে জরিমানা

spot_img

বগুড়ার গাবতলীতে বেশি দামে ইউরিয়া সার বিক্রি করায় একটি ডিলার প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া সারের মূল্যতালিকা না টাঙানোয় অপর একটি ডিলার প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার গোলাবাড়ি বাজারে সরকার অনুমোদিত দুটি সার ডিলার প্রতিষ্ঠান এম হক এন্টারপ্রাইজ ও মণ্ডল ট্রেডার্সে এই অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম। অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

এক বস্তা ইউরিয়া সার ১ হাজার ১০০ টাকার বদলে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি চলছিল।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ