৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে জহুরুল-রিশাদ

spot_img

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বশেমুরবিপ্রবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২৪-২৫ এর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।এতে সভাপতি পদে জয়ী হয়েছেন দৈনিক খোলা কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহ মোঃ জহুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক দৈনিক মানবকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃ রিশাদ হোসেন।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর ) বশেমুরবিপ্রবিসাসের সদস্যদের অংশগ্রহণে সকাল ১০টায় নির্বাচন শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাসেম রেজা। এছাড়াও পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনারের সদস্যরা হলেন ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ মঈনুল ইসলাম, ইতিহাস বিভাগের প্রভাষক রুহুল আমিন, বশেমুরবিপ্রবিসাসের সাবেক সভাপতি মোঃ আশরাফুল আলম এবং বশেমুরবিপ্রবিসাসের সাবেক সভাপতি রক্তিম ওহাব।

নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি দৈনিক কালবেলা প্রতিনিধি মো: মিরাজ মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক জাগো নিউজ প্রতিনিধি ফাহমিদ আহসান আকাশ, সাংগঠনিক সম্পাদক দৈনিক সকালের সময় প্রতিনিধি হাবিবুর রহমান উৎস,অর্থ সম্পাদক ঢাকা বিজনেস প্রতিনিধি মোঃ মাসুদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক নয়া শতাব্দী প্রতিনিধি মোঃ মমিনুর রহমান এবং দপ্তর সম্পাদক ঢাকা মেইল প্রতিনিধি অপূর্ব আহমেদ ধ্রুব।

নব নির্বাচিত সভাপতি শাহ মোঃ জহরুল ইসলাম বলেন,”বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি প্রতিষ্ঠাকালীন সময় থেকে প্রতিকূলতা মোকাবেলা করে নিরপেক্ষ স্থান থেকে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমরা এই ধারা অব্যাহত রাখবো এবং সাংবাদিক সমিতিকে আরো ভালো স্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করবো। ”

তিনি আরও বলেন, ” বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয় কে এগিয়ে নিতে এবং শিক্ষার্থীদের কল্যাণে পূর্বের ন্যায় দৃঢ় ভূমিকা রাখবে বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি।”

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচ তলায় বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির অফিসে উৎসবমুখর পরিবেশে বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ১টায় প্রধান নির্বাচন কমিশনার মোঃ হাসেম রেজা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ