২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ফুলছড়ি উপজেলা শাখার কার্যক্রম স্থগিত

spot_img

 

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যক্রম দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে স্থগিত করা হয়েছে। জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এস.এম হুনান হক্কানী স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নে ২০২৪ সালের ৮ নভেম্বর একটি কমিটি অনুমোদিত হয়। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই, ২০২৫ সালের ২৯ মার্চ, কোনো অভিযোগ ছাড়াই আরেকটি কমিটি অনুমোদন করা হয়, যা স্বেচ্ছাচারিতা ও গঠনতন্ত্রবিরোধী।

নতুন কমিটির সভাপতি মো. আব্দুল হাকিমের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। তিনি ফুলছড়ি উপজেলা বিএনপির অফিস ভাঙচুর মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি এবং বর্তমানে কারাগারে রয়েছেন। এছাড়া, তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা ও সাধারণ ডায়েরি রয়েছে।

চিঠিতে আরও বলা হয়, অন্যান্য ইউনিয়নেও ফ্যাসিস্টদের কমিটিতে স্থান দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় ফুলছড়ি উপজেলা শ্রমিক দলের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং কেন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হবে না, সে বিষয়ে সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে ফুলছড়ি উপজেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্য পাওয়া যায়নি।

দলীয় শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ