১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিতর্কিত বক্তব্যে ক্ষমা চাইলেন বিএনপি নেতা

spot_img

মোংলা সংবাদদাতা: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক বক্তব্যকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন বিএনপির মোংলা পৌর শাখার আহ্বায়ক ও মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র মো. জুলফিকার আলী। তার বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ উঠলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তবে তিনি দাবি করেছেন, তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

রবিবার এক জরুরি সংবাদ সম্মেলনে মো. জুলফিকার আলী বলেন, “আমি একজন ধর্মপ্রাণ মুসলমান। মহান আল্লাহর অশেষ রহমতে একাধিকবার পবিত্র হজ পালনের সৌভাগ্য হয়েছে। দীর্ঘদিন ধরে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত থেকে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।”

নিজের বক্তব্য প্রসঙ্গে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “গত ১৫ ফেব্রুয়ারি বিএনপির এক জনসভায় সভাপতির দায়িত্ব পালনকালে অনিচ্ছাকৃতভাবে একটি অনাকাঙ্ক্ষিত মন্তব্য করেছি। আমি বলেছিলাম— রাজনৈতিক কতিপয় ব্যক্তি পবিত্র কোরআন নিয়ে বাওতাবাজি করে। এটি বলা আমার ভুল হয়েছে, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও অনুতপ্ত।”

এ সময় তিনি অভিযোগ করেন, “একটি স্বার্থান্বেষী মহল আমার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে মিথ্যা প্রচার চালাচ্ছে। বিষয়টি নজরে আসার পরপরই আমি মহান আল্লাহ ও ধর্মপ্রাণ মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চেয়েছি এবং নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ব্যাখ্যা দিয়েছি।”

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে তিনি আবারও মহান আল্লাহ ও ধর্মপ্রাণ মুসলমানদের কাছে ক্ষমা চান এবং সবাইকে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ