৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিয়েতে কাঁচা মরিচ উপহার

spot_img

সাধারণত বিয়ে উপলক্ষে উপহারের তালিকায় থাকে সাধারণত শাড়ি, অলঙ্কার, নগদ টাকা কিংবা বইয়ের মত মূল্যবান সকল বস্তু। এবার সেই তালিকায় যুক্ত হলো কাঁচামরিচ! এমনই উপহারকাণ্ড ঘটেছে কিশোরগঞ্জে। যা নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

রোববার (২ জুলাই) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দীতে এ বিয়েতে এ দৃশ্য দেখা গেছে।

জানা গেছে, হোসেন্দীর পশ্চিম কুমারপুর গ্রামের জিয়াউর রহমান একমাত্র ছেলে অ্যাডভোকেট মাহমুদুর রহমান আফ্রিদের বিয়ের বৌ-ভাতের অনুষ্ঠানে এক কেজি কাঁচা মরিচ উপহার দিয়েছেন তার বন্ধুরা।

অভিনব উপহারের নিয়ে আসা এস এম রায়হান জানান, দেশে যে হারে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে, তাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। উপহার হিসেবে কাঁচা মরিচ দেওয়াটা আমার কাছে প্রাসঙ্গিক বলে মনে হয়েছে। এছাড়া কাঁচা মরিচ দাম বৃদ্ধির একটি মৌন প্রতিবাদও বটে।

এদিকে কাঁচা মরিচ উপহারের বিষয়টি এলাকার সচেতন মহলে বেশ সাড়া ফেলেছে। তারা বিষয়টি প্রাসঙ্গিক ও ইঙ্গিতবহ হিসেবেই দেখছেন

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ