
বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) স্পোর্টস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
২৯ জুন, রবিবার আনুষ্ঠানিকভাবে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মোঃ রিয়াজ আহমেদ ক্লাবের সভাপতি এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী সুমন হোসেন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও, সিনিয়র সহ-সভাপতি মাহিন তাশদীদ সহ-সভাপতি মোঃফেরদৌস শাহরিয়ার স্মরণ সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম জাহান হিরন, মোঃ তানভীর আহমেদ দিদার ও মোহাম্মদ ইমরান হোসেন। দপ্তর সম্পাদক সানজিদ সরকার স্মরণ।
প্রচার সম্পাদক মোঃ মিরাজ হোসেন এবং সহ-প্রচার সম্পাদক আবতাহী সামিন। কোষাধ্যক্ষ সাকিব হোসেন। এছাড়াও, সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সাফায়েত হোসেন শুভ, মোহাম্মদ রাসেল মিয়া, সজীব দাস ও মোঃ শরীফুল ইসলাম।
নবনির্বাচিত সভাপতি মোঃ রিয়াজ আহমেদ বলেন, “এই নতুন সংগঠন গঠনের মূল উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি, সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্বের জন্য প্রতিভাবান খেলোয়াড়দের গড়ে তোলা।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, ক্রীড়াচর্চা শুধু শরীর গঠন করে না, এটি মানসিক দৃঢ়তা, দলগত চেতনা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের সংগঠন এ সকল দিক বিবেচনায় নিয়ে একটি পরিকল্পিত ও সংগঠিত ক্রীড়া কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি দিচ্ছে।”




