১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বেরোবিতে ব্রডা আয়োজিত জাতীয় আন্ত:বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

spot_img

বেরেোবি প্রতিনিধি

রলপুরের বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশন -ব্রুডা আয়োজিত “৪র্থ জাতীয় আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব ২০২৫” এর চ্যাম্পিয়ন হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং রানার আপ হয়েছে মিলিটারি ইন্সটিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি (MIST)

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেরোবি ক্যাফেটেরিয়ার ২য় তলায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ডিবেটার অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন মিলিটারি ইন্সটিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি (MIST) দলের বিতার্কিক অনন্য বিজয় এবং ফাইনালের সেরা বিতার্কিক নির্বাচিত হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক মো. আতিকুর রহমান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় আয়োজিত প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরোবির মাননীয় উপাচার্য ড. মো. শওকাত আলী। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ে বিতর্ক চর্চায় অনবদ্য অবদান রাখার জন্য ব্রুডার ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরণের বড় পরিসরের আয়োজন চলমান রাখার আহ্বান জানান।

প্রতিযোগিতার বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহীদুল ইসলাম , জেলা প্রশাসক মো. রবিউল ফয়সাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের অতিরিক্ত পরিচালক মো. মাসুদ হোসেন এবং উপপরিচালক বিপ্লব কুমার মোদক।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ