
মোঃ শরীফুল ইসলাম
বেরোবি প্রতিনিধি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মাদক সেবনরত অবস্থায় চার শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭ মে) রাত সাড়ে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠ থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন- রসায়ন বিভাগের ২ জন,বাংলা বিভাগ ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের ১ জন শিক্ষার্থী।তারা সকলে বিশ্ববিদ্যালয়ের ১৪ ব্যাচের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় প্রক্টর শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন । তিনি জানান,আটককৃতদের পুলিশ প্রশাসন মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছে।




