
এসবি ক্রীড়া ডেস্ক: চলমান পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে আজ স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল।
আজ (১০ জুলাই ) বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় জিম্বাবুয়ের হারারে স্পোর্টস মাঠে শুরু হবে ম্যাচটি। সিরিজের প্রথম ম্যাচে সফরকারী ভারতকে ১৩ রানে হারায় জিম্বাবুয়ে। আর সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ১০০ রানে হারায় ভারতীয় ক্রিকেট দল। ফলে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে।
সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৩ ও ১৪ জুলাই।
_সংবাদ বুলেটিন/ইন্দ্রজিৎ_




