২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ভোটে বিএনপির বিদ্রোহী ৫৯ নেতাকে একযোগে বহিষ্কার

spot_img

ভোটে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় একসঙ্গে ৫৯ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি; যাদের মধ্যে কেন্দ্রীয় নেতা যেমন রয়েছেন, তেমনি দলের টিকেটে পাওয়া সাবেক সংসদ সদস্যও রয়েছেন।

বুধবার রাতে দলের সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে একই কারণে ১১ জনকে বহিষ্কার করা হয়। পরে দুজন মনোনয়নপত্র তুলে নিলে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছিল দলটি।

বুধবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে তাদের বহিষ্কারের আদেশ দিয়ে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এতে “দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে‘ জড়িত থাকার জন্য বহিষ্কার করা হয়েছে বলে তুলে ধরা হয়।

আদেশে বলা হয়, এসব নেতাদের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল মঙ্গলবার। সেদিন সারাদেশের প্রার্থী তালিকার তথ্য পর্যালোচনা করে দেখা যায়, মোট ৭৯টি সংসদীয় আসনে বিএনপির মোট ৯০ নেতা ‘বিদ্রোহী’ হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করছেন।

বুধবার প্রার্থীদের হাতে প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার থেকে শুরু হবে ভোটের লড়াইয়ের মূল পর্ব- প্রচার। এর আগে আট বিভাগের এসব নেতাদের বহিষ্কার করা হল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিভাগভিত্তিক বহিষ্কৃতদের কিছু উদাহরণ:
রংপুর বিভাগ: দিনাজপুর-২ আ ন ম বজলুর রশিদ,
দিনাজপুর-৫ এ জেড এম রেজোয়ানুল হক
রাজশাহী বিভাগ: নওগাঁ-৩ পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, নাটোর-১ তাইফুল ইসলাম টিপু, নাটোর-১ ডাঃ ইয়াসির আরশাদ রাজন

খুলনা বিভাগ: কুষ্টিয়া-১ নুরুজ্জামান হাবলু মোল্লা, যশোর-৫ এ্যাড. শহিদ ইকবাল
ঢাকা বিভাগ: টাঙ্গাইল-৫ এ্যাড. ফরহাদ ইকবাল, নারায়ণগঞ্জ-৩ অধ্যাপক মোঃ রেজাউল করিম
ময়মনসিংহ বিভাগ: কিশোরগঞ্জ-১ রেজাউল করিম চুন্নু, ময়মনসিংহ-১ সালমান ওমর রুবেল

ফরিদপুর বিভাগ: মাদারিপুর-১ লাভলু সিদ্দিকী, রাজবাড়ী-২ নাসিরুল হক সাবু
সিলেট বিভাগ: সুনামগঞ্জ-৩ আনোয়ার হোসেন, সিলেট-৫ মামুনুর রশীদ
কুমিল্লা বিভাগ: ব্রাক্ষ্মণবাড়িয়া-১ এ্যাড. কামরুজ্জামান মামুন, কুমিল্লা-৭ আতিকুল আলম শাওন

চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম-১৪ এড. মিজানুল হক চৌধুরী, নোয়াখালী-৬ প্রকৌশলী ফজলুল আজীম
বিএনপি সূত্রে জানা যায়, বহিষ্কৃতরা দলীয় নির্দেশনা অমান্য করে মনোনয়ন ফরম পূরণ ও জমা দিয়েছেন। দল এ ধরণের অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নিয়েছে।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ